• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শ্রমিক দিবসেও চট্টগ্রামে ঘাম ঝরালেন শান্ত-তাসকিনরা

প্রকাশিত: ২১:০৮, ১ মে ২০২৪

ফন্ট সাইজ
শ্রমিক দিবসেও চট্টগ্রামে ঘাম ঝরালেন শান্ত-তাসকিনরা

শ্রমিক দিবসেও রেহাই নেই ক্রিকেটারদের। সিরিজ শুরুর আগে চট্টগ্রামে অনুশীলনে ঘাম ঝরালেন বাংলাদেশ ও জিম্বাবুয়ের ক্রিকেটাররা। চট্টগ্রামে আগামী ৩ মে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বেশিরভাগ দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। ১ মে শেষ দল ঘোষণার শেষ সময়। তবে বাংলাদেশ আনুষ্ঠানিক দল ঘোষণা করেনি এখনো। অবশ্য দল ঘোষণার বাধ্যবাধকতাও নেই। আইসিসির কাছে স্কোয়াডের তালিকা পাঠিয়ে দেয়া হয়েছে। মে'র শেষ সপ্তাহ পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন করার সুযোগ আছে প্রতিটি দলের। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বাংলাদেশ স্কোয়াডে কারা থাকছেন সেটা নির্ধারণ হয়ে গেছে অনেকটাই।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ সদস্যের এই দলটির সঙ্গে সাকিব, মুস্তাফিজ, সৌম্য সরকারকে যোগ করে বেছে নেয়া হবে সেরা ১৫জন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে স্কোয়াডে থাকা ১৫ জনের নিজেদের প্রমাণের সুযোগ। তাই তপ্ত রোদেও কঠিন অনুশীলনে ঘাম ঝরাতে ক্লান্তি নেই শান্ত-তাসকিনদের। দুইদিন পর সিরিজ শুরু। ব্যাটে বলে তাই বারতি মনোযোগ ক্রিকেটারদের। 

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০ দলের। সেখানেও জায়গা হয়নি জিম্বাবুয়ের। এই সিরিজে সিকান্দার রাজাদের হারানোর নেই কিছু। বরং নিজেদের প্রমাণের সম্ভাবনা আছে। চাপহীন ক্রিকেট খেলে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার সুযোগ। জহুর আহমেদ স্টেডিয়ামে তাই অনুশীলনে একটু বেশিই মনোযোগী তারা। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত