• NEWS PORTAL

  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ওয়ার্ল্ড লিজেন্ডস ক্রিকেটে ভারত চ্যাম্পিয়ন্সকে হারিয়ে দিলো বাংলাদেশ

প্রকাশিত: ১২:০৪, ১২ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:০৪, ১২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ওয়ার্ল্ড লিজেন্ডস ক্রিকেটে ভারত চ্যাম্পিয়ন্সকে হারিয়ে দিলো বাংলাদেশ

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ক্রিকেটে টানা তিন ম্যাচ হারের পর প্রথম জয় পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। শারজায় শক্তিশালী ভারত চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৯ উইকেটে ১৪১ করে ভারত চ্যাম্পিয়ন্সকে তিন রানে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারের এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক যুবরাজ সিং। শুরুতে ইমরুল কায়েস ৬ বলে ১০ রান করে ফিরলেও রনি তালুকদারের ব্যাটে এগিয়ে যায় বাংলাদেশ। 

২৫ বলে চার চার ও দুই ছক্কায় ৪০ রান করেন রনি। এরপর ফজলে মাহমুদ ৩, জহুরুল ইসলাম ৬ এবং অধিনায়ক মাহমুদউল্লাহ ১ রান করে আউট হন। চাপে পড়ে যাওয়া দলকে সামাল দেন নাসির হোসেন ও আরাফাত সানি। 

নাসির ২১ বলে ২৪ এবং সানি ৩৮ বলে ৩৭ রান করেন। শেষ দিকে আবু জায়েদের ১০ রানে ৯ উইকেট হারিয়ে ১৪১-এ পৌঁছায় বাংলাদেশের সংগ্রহ। 

জবাবে শুরু থেকেই চাপে পড়ে ভারত। আম্বাতি রাইডু ৩, যুবরাজ সিং শূন্য এবং রবিন উথাপ্পা ১৫ রান করে ফিরে যান। ৫৫ রানে ৫ উইকেট হারানো ভারত ইনিংস মেরামত করার চেস্টা চালান ইরফান পাঠান ৪১ বলে ২৪ এবং রিশি ধাওয়ান ১৮ বলে সমান রান করে। শেষ দিকে পবন নেগি ১৪ বলে ২৬ এবং পীযূষ চাওলা ১৮ বলে ২৪ করে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৮ রানে থামে ভারতের ইনিংস। 

স্পিনার এনামুল হক জুনিয়র চার ওভারে ১২ রান দিয়ে চার উইকেট নিয়ে সেরা সাফল্য পান। পেসার আবু জায়েদ ৪ ওভারে ২৬ রান দিয়ে দুটি. রুবেল হোসেন ও কামরুল ইসলাম একটি করে উইকেট পান। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত