• NEWS PORTAL

  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ফারহান-সাদাকাতের বিধ্বংসী ইনিংস, পাত্তাই পেল না শ্রীলঙ্কা

প্রকাশিত: ১২:৪৯, ১২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ফারহান-সাদাকাতের বিধ্বংসী ইনিংস, পাত্তাই পেল না শ্রীলঙ্কা

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত খেললেন বিধ্বসী ইনিংস। পাকিস্তান তিন উইকেটে ২১৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলংকাকে হারালো ৮২ রানের বড় ব্যবধানে। এক ম্যাচ হাতে রেখেই স্বাগতিকদের সিরিজ নিশ্চিত হলো ২-০'তে। 

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগের ম্যাচ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেনো আবার শুরু করেন সাহিবজাদা ও সাদাকাত। দু'জনে ফের উপহার দেন বিধ্বংসী ইনিংস।

টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের ওপেনিং জুটিতে ফখর জামান ১৭ বলে ২২ রান যোগ করে আউট হওয়ার পর অধিনায়ক সাহিবজাদার সঙ্গে যোগ দেন সাদাকাত। ৪১ বলে দলের সংগ্রহ ৫৫-তে রেখে ফখরের বিদায়ের পর সাহিবজাদা-সাদাকাত জুটি ১৪ ওভার পাঁচ বলে স্কোর নিয়ে যান ১৪৩ রানে। 

প্রথম টি-টোয়েন্টিতে ৫৩ বলে ৮৯ করা সাহিবজাদা এবার ৪৪ বলে চার চার ও পাঁচ ছক্কায় ৭৩ করে আউট হন। প্রথম ম্যাচে ২৯ বলে ৫০ রান করা ২১ বছরের সাদাকাত ৫১ বলে ছয় চার ও সাত ছক্কায় ৯৬ করে ইনিংসের শেষ বলে ফেরেন। হাসান নাওয়াজ ৯ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। 

২০ ওভারে তিন উইকেটে ২১৫ রানো পৌঁছায় পাকিস্তানের ইনিংস। যা এই সংস্করণে তাদের দ্বিতীয় সর্বোচ্চ এবং ঘরের মাঠে সর্বোচ্চ স্কোর। 

জবাবে শুরু থেকে ধুঁকতে থাকা শ্রীলংকার ইনিংস শেষ হয় ৭ উইকেটে ১৩৩ রানে। মাহিশ থিকসানা আট নম্বরে নেমে ২৬ বলে সর্বোচ্চ ৩২ করে অপরাজিত থাকেন। পাকিস্তানের বোলিংয়ে পেসার মোহাম্মদ ইমরান ৪ ওভারে ১১ রান দিয়ে তিন উইকেটে নিয়ে সেরা সাফল্য পান। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত