• NEWS PORTAL

  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আবুধাবি টেস্ট: বড় লিডের দিকে যাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ১৩:২১, ১২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:৩৬, ১২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আবুধাবি টেস্ট: বড় লিডের দিকে যাচ্ছে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ড্রাইভিং সিটে বসা বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে লিড বড় করছে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে রান। লিড হয়েছে ।

প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পাওয়া বাংলাদেশ আগের দিন দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে তুলে ফেলে ২২৩ রান। দুই অপরাজিত ব্যাটসম্যান লিটন দাস ৫ এবং মেহেদি হাসান মিরাজ কোনো রান না নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন। 

সপ্তম উইকেটে ৭২ বলে ফিফটির পার্টনারশিপ গড়েন তারা। পরে দেখেশুনে খেলে রান বাড়াচ্ছেন দুজন। ১০৮ বলে ৮৩ রানের অনবদ্য জুটি গড়ে লিটন ৭৩ বলে আট চারে ৬২ ও মিরাজ ৪৮ বলে ২৬ রানে অপরাজিত আছেন।

আগের দিন ৫৩ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম ১৫৯ রান জুড়ে দেন। মুশফিক ৮১, শান্ত ৮২ করে ফেরেন। প্রথম ইনিংসে বাংলাদেশ সাদমান ইসলাম, তানজিদ হাসান ও লিটনের ফিফটিতে অলআউট হয় ৩৪৬ রানে।  জবাবে আফগানিস্তান অধিনায়ক রহমত শাহ'র অপরাজিত সেঞ্চুরিতে ২৪০ রানে ইনিংস শেষ করে। টাইগার পেসার হাসান মাহমুদ হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন। ইবাদত হোসেন পান ৪ উইকেট। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত