• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট স্পর্শ করেছে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৯:৩৩, ৮ নভেম্বর ২০২৬

আপডেট: ০৯:৩৪, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট স্পর্শ করেছে রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

টানা সপ্তম জয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট স্পর্শ করেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (৭ নভেম্বর) ভ্যালেন্সিয়ার মাঠে মাদ্রিদ জয়ান্টদের জয় ৩-০ ব্যবধানে। ফেদে ভালভের্দে দলকে এগিয়ে নেওয়ার পর আর্দা গুলের এবং কিলিয়ান এমবাপ্পে দ্বিতীয় ও তৃতীয় গোলটি করেন। 

এবারের লা লিগায় টানা ষষ্ঠ জয়ে উড়তে থাকা রিয়াল এদিন ভ্যালেন্সিয়ার মাঠে বল দখল ও আক্রমণে আধিপত্য নিয়েই খেলা শুরু করে। ২৮ মিনিটে দলকে এগিয়ে নেন ফেদে ভালভের্দে। ডি-বক্সের বাইরে এমবাপ্পের ফ্রি-কিক রক্ষণ দেওয়ালে প্রতিহত হওয়ার পর জোরালো নীচু শটে ঠিকানা খুঁজে নেন উরুগুয়ের মিডফিল্ডার। 

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে এইকে এথেন্সের বিপক্ষে রিয়ালের ৩-২ গোলে জয়ের ম্যাচেও শেষ সময়ে এভাবে ডি-বক্সের বাইরে থেকে শটে ব্যবধান গড়ে দিয়েছিলেন ভালভের্দে। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গুলের। ছয় গজ বক্সের বাইরে থেকে ভলিতে লক্ষ্যভেদ তুর্কি ফরোয়ার্ডের। 

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দুই মিনিটের ব্যবধানে দুটি সুযোগ নষ্ট করা এমবাপ্পে ৭৫ মিনিটে গোলের দেখা পান। চলতি লিগে ১২ ম্যাচে ফরাসি ফরোয়ার্ডের গোল হলো ১৩টি। ৭৯ মিনিটে এমবাপ্পেকে ফাউল করে ভালেন্সিয়ার ডিফেন্ডার হোসে গায়া লাল কার্ড দেখলেও জয়ের ব্যবধান আর বাড়েনি রিয়ালের। 

১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে অ্যাতলেতিকোকে ২ পয়েন্ট পেছনে ফেলে লিগ লিডার বার্সাকে ছুঁয়ে ফেলেছে হোসে মরিনহোর দল। একটি করে ম্যাচ কম খেলেছে বার্সা ও অ্যাতলেতিকো। 

বিভি/এআই

মন্তব্য করুন: