• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

৭ হাজার টেস্ট রানের মাইলফলকে মুশফিক

প্রকাশিত: ১৩:১৯, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৭ হাজার টেস্ট রানের মাইলফলকে মুশফিক

ছবি: ইন্টারনেট

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টের পঞ্চম ও শেষ দিনে এই কীর্তি গড়েন বাংলাদেশের সাবেক অধিনায়ক। দেশের ক্রিকেটে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করা প্রথম ব্যাটার হিসেবে অনন্য উচ্চতায় পৌঁছালেন মুশফিক।

সোমবার (৯ নভেম্বর) ম্যাচের পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নামে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৮৯ রান। জয়ের জন্য তখনো প্রয়োজন ছিল ২৮০ রান।

এর আগে চতুর্থ দিনে ব্যাট হাতে দাপট দেখায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ৩৪৫ রান করে তারা। প্রথম ইনিংসে পাওয়া ৩০ রানের লিডসহ ক্যারিবীয়দের মোট লিড দাঁড়ায় ৩৬৮ রান। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: