• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পাঁচ দিনের তুমুল লড়াই, ড্র করেও সিরিজ হারলো টাইগাররা

প্রকাশিত: ১৬:৪২, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পাঁচ দিনের তুমুল লড়াই, ড্র করেও সিরিজ হারলো টাইগাররা

সিলেট টেস্টে টানা পাঁচ দিনের তুমুল লড়াই শেষে ড্র করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার (৯ নভেম্বর) পঞ্চম দিনের খেলায় টাইগার প্রয়োজন ছিলো ৩৬৯ রান। এরপর তাওহীদ হৃদয়ের অনবদ্য ৮২ রানে ভর করে ৬ উইকেট হাতে রেখেই দিন শেষে হয়। দ্বিতীয় টেস্টে ড্র করেও ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে সিরিজ হারলো বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৫৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। পরে বাংলাদেশ ব্যাট করতে নেমে হৃদলে ডাবল সেঞ্চুরি দিয়ে সংগ্রহ করে ৩৮৬। দ্বিতীয় ইনিংসে উইন্ডিজরা সংগ্রহ করে ৩৯৮ রান। এরপর বাংলাদেশ ৩৬৯ রানের টার্গেটে খেলতে নামে। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে বোলিংয়ে ৬ উইকেট নেয় হাসান মাহমুদ। দ্বিতীয় ইনিংসে ২টি করে উইকেট নেয় হাসান মাহমুদ, মেহেদি মিরাজ ও নাইম হাসান।

সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম দিনের খেলায় কঠিন পরিস্থিতি থেকে বাংলাদেশকে উদ্ধার করেছেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। হৃদয় ৮২ রানে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে তার সংগ্রহ ছিল অপরাজিত ২৪২ রান। অন্যদিকে, মুশফিকুর ৪০ রানে ব্যাট করছিলেন। তৃতীয় উইকেটে দুজন মিলে অবিচ্ছিন্ন ১২২ রানের জুটি গড়েছেন।

এই পথে টেস্টের এক ম্যাচে ৩০০ বা তার বেশি রান করা প্রথম বাংলাদেশি ব্যাটার হয়েছেন হৃদয়। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল হকের করা ২৮১ রানের রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। একই সঙ্গে এক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০০ বা তার বেশি রান করা নবম ব্যাটার হয়েছেন হৃদয়।

অন্যদিকে, বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।

দিনের দ্বিতীয় সেশনের শুরুতে রস্টন চেজের বলে পরপর দুটি চার মারেন হৃদয়। এরপর জোমেল ওয়ারিকানের বলে কভার ড্রাইভে আরেকটি চার হাঁকান তিনি। নিজের মাইলফলক স্পর্শ করার পর জশুয়া বিশপের বলে কাট শটে চার মারেন মুশফিক। একই বোলারের বলে অর্ধশতক পূর্ণ করেন হৃদয়।

এরপরও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান হৃদয়। চেজের বলে মিডউইকেট দিয়ে দারুণ শট খেলে চার মারেন। পরে বিশপের বলে সোজা ব্যাটে আরেকটি চার হাঁকান। একই বোলারের বলে ওয়াইড লং-অনের ওপর দিয়ে চার মারেন তিনি। অন্যদিকে, শামার জোসেফের বলে পয়েন্ট দিয়ে বল পাঠিয়ে চার আদায় করেন মুশফিক।

পঞ্চম দিনের সকালে জোমেল ওয়ারিকানের জোড়া আঘাতে চাপে পড়ে বাংলাদেশ। সেই বিপদ কাটিয়ে দলকে এগিয়ে নেন একই শহর বগুড়ার দুই ক্রিকেটার মুশফিক ও হৃদয়।

ওয়ারিকানের বলে তানজিদ হাসান ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে দেন। সেখানে ক্যাচটি নেন জশুয়া ডা সিলভা। সাধারণত উইকেটকিপিং করা ডা সিলভা এ ম্যাচে প্রথমবারের মতো আউটফিল্ডে ক্যাচ নেন। ডিপে ক্যাচ নেওয়ার জন্য ডা সিলভা ঠিক জায়গায় চলে এসেছিলেন, বিষয়টি হয়তো খেয়াল করেননি তানজিদ। তবে টেস্টের পঞ্চম দিনে বাঁহাতি এই ব্যাটারের এমন শট নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে।

এরপর নাজমুল হোসেন শান্তকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ওয়ারিকান। ১৪ রান করে ফেরেন শান্ত। চোটের কারণে ছিটকে পড়া শাদমান ইসলামের পরিবর্তে ওপেনিংয়ে নামা শান্ত ওয়ারিকানের ঘূর্ণি বুঝতে না পেরে পেছনের পায়ে খেলতে যান। বলটি ভেতরের দিকে ঘুরে তার ব্যাটের ফাঁক গলে প্যাডে আঘাত করে। শুরুতে আম্পায়ার তাকে আউট দেননি। তবে রিভিউ নিয়ে সফল হয় ওয়েস্ট ইন্ডিজ।

সকালের সেশনে আগের দিনের ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে খেলতে নেমে আরও ৫৩ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ। এ সময় তারা আরও তিনটি উইকেট হারায়। ১৯৪ বলের ইনিংসে ১৭টি চার ও একটি ছক্কায় ১৪২ রান করে আউট হন কাভেম হজ।

জাস্টিন গ্রিভস করেন ৯ রান। বড় শট খেলার জন্য ওপরের দিকে ব্যাট করতে নামা শামার জোসেফের সংগ্রহ মাত্র ১ রান। তবে জশুয়া বিশপ ১১ বলে দুটি ছক্কা ও একটি চারের সাহায্যে ২০ রান করেন। ৩৯ রানে অপরাজিত থাকেন আমির জাঙ্গু।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: