চল্লিশ ছুঁইছুঁই মেসি আবারও জায়গা পেলেন ফিফপ্রো’র বর্ষসেরা একাদশে
দুই বছর পর আবার ফিফপ্রো'র বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন লিওনেল মেসি। লামিন ইয়ামাল ২০২৬ সালের সেরা একাদশে থাকলেও জায়গা পাননি চলতি বছরের ব্যালন ডি’র বিজয়ী হ্যারি কেইন। পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠনটি সোমবার এই তালিকা প্রকাশ করেছে
মোট ১৮ বার ফিফপ্রো'র বর্ষসেরা একাদশে জায়গা পেয়ে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করলেন ৩৯ বছরের মেসি। ক্রিশ্চিয়ানো রোনালদো পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বার, যার সবশেষটি ২০২১ সালে।
২০০৭ সালে প্রথমবার ফিফপ্রো'র সেরা একাদশে জায়গা পেয়ে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৭ বার জায়গা ধরে রাখেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা। রেকর্ড আটবারের ব্যালন ডি'অর বর্ষসেরা মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন।
৭৩টি দেশের ১৯ হাজার ৮০৬ জন ফুটবলার ২০২৬ সালের সেরা একাদশ নির্বাচনে ভোট দিয়েছেন। প্রথম খেলোয়াড় হিসেবে ২০ বছর বয়সের আগেই টানা তিনবার এই একাদশে জায়গা করে নেওয়ার কীর্তি গড়েছেন লামিন ইয়ামাল।
২০২৬ বিশ্বকাপজয়ী স্পেন দলের আরও তিন খেলোয়াড় দাভিদ রাইয়া, পাউ কুবার্সি ও রদ্রি একাদশে জায়গা পেয়েছেন। সেরা একাদশে রক্ষণে কুবার্সির সঙ্গে আছেন পিএসজির নুনো মেন্দেস এবং আশরাফ হাকিমি।
মিডফিল্ডার হিসেবে রদ্রির সঙ্গী পিএসজির ভিতিনিয়া এবং রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম। রিয়ালের কিলিয়ান এমবাপে এবং ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড আক্রমণভাগে মেসি ও ইয়ামালের সঙ্গী হয়েছেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: