• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ফ্রান্স শিবিরে দুঃসংবাদ, ইতালির বিপক্ষে ম্যাচে থাকছেন না এমবাপ্পে

প্রকাশিত: ১০:৫১, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ফ্রান্স শিবিরে দুঃসংবাদ, ইতালির বিপক্ষে ম্যাচে থাকছেন না এমবাপ্পে

জিনেদিন জিদানের চোট-জর্জর ফ্রান্স দল এবার সবচেয়ে বড় ধাক্কাটা খেলো। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভোগা দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে ছিটকে গেছেন ইতালির বিপক্ষে ম্যাচ থেকে। মিলানে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় মাঠে গড়াবে উয়েফা নেশন্স লিগের ম্যাচটি।

মিলানে বুধবার (১১ নভেম্বর) সংবাদ সংবাদ সম্মেলনে ফ্রান্স কোচ জিদানও ইতালির বিপক্ষে এমবাপ্পের খেলতে না পারার বিষয়টি নিশ্চিত করেছেন। ইএসপিএন জানায়, এদিন দলের সঙ্গে অনুশীলনে ছিলেন না ফরাসি অধিনায়ক। ফরাসি দৈনিক লেকিপের খবর, আগামী রবিবার তুরস্কের বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভবনা রয়েছে। 

হ্যামস্ট্রিংয়ের সমস্যায় পড়া ২৭ বছরের রিয়াল মাদ্রিদ তারকা চোটের কারণে ফ্রান্সের আগের তিনটি ম্যাচেও খেলতে পারেননি। ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা সে সময়ে হাঁটুর চোটে ভুগছিলেন। চোটের থাবায় এর আগে নেশন্স লিগের দল থেকে ছিটকে গেছেন অহেলিয়া চুয়ামেনি, মার্কাস থুরাম, পিয়েরে কালুলু। চোটের কারণে আগে থেকেই দলে নেই ২০২৫ সালের ব্যালন ডি’অর বিজয়ী উসমান দেম্বেলের সঙ্গে উইলিয়াম সালিবা, জুল কুন্দেসহ আরও কয়েকজন খেলোয়াড়। ইতালির বিপক্ষে হার এড়াতে পারলেই নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত হয়ে যাবে ফ্রান্সের। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষেই ২০২১ সালের চ্যাম্পিয়নরা। ইতালি সাত পয়েন্ট দুইয়ে, বেলজিয়াম ছয় পয়েন্ট তিনে রয়েছে। তুরস্ক কোনো পয়েন্ট পায়নি। 

বিভি/এসজি

মন্তব্য করুন: