• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ব্যাটিং বিপর্যয়ে ১৩৮ রানে অলআউট টাইগার যুবারা

প্রকাশিত: ১৪:০৬, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:০৭, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ব্যাটিং বিপর্যয়ে ১৩৮ রানে অলআউট টাইগার যুবারা

ছবি: ইন্টারনেট

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩১ ওভার ৪ বলে মাত্র ১৩৮ রানেই অলআউট হয়েছে টাইগার যুবারা। ফলে ফাইনালে উঠতে হলে পাকিস্তানকে ১৩৯ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওমানের আল আমেরাত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার আব্দুল্লাহ আল মুহি। এছাড়া রাকিবুল হোসান ২৬, আল রাফি ২০ এবং অধিনায়ক ফরিদ হাসান ১৭ রান করেছেন। দলের বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।

পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন রিজওয়ানউল্লাহ, তুলে নিয়েছেন ৫ উইকেট। এছাড়া মোহাম্মদ সায়েম ২টি এবং আলি রাজা, হাসনাইন আব্বাস দার ও আহমেদ হোসাইন একটি করে উইকেট নিয়েছেন।

এখন ১৩৯ রানের লক্ষ্য তাড়া করে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে পাকিস্তান।

বিভি/সিআই/পিএইচ

মন্তব্য করুন: