• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৫, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের

ছবি: সংগৃহীত

বড় স্বপ্ন ও শিরোপার লক্ষ্য নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে দেশ ছেড়েছিলো বাংলাদেশ যুব দল। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালের বাধা টপকাতে পারলো না ‘জুনিয়র টাইগাররা’। সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের প্রতিনিধির

বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় । তবে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। জারিফ সিয়াম, কাউসার আহমেদরা দলের ইনিংস বড় করতে ব্যর্থ হন।

দলের পক্ষে একমাত্র ব্যতিক্রম ছিলেন আল মুহি, যিনি লড়াই করে ফিফটি তুলে নেন। তবে একপ্রান্তে তিনি রান পেলেও অন্যপ্রান্তে আসা-যাওয়ার মিছিলে ১০০ রান পূর্ণ হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় বাংলাদেশ।

গত ম্যাচের সেঞ্চুরিয়ান আহসান মুনিম ও অধিনায়ক ফরিদ হাসান ফয়সাল এদিন রানের খাতা থেকেই সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

১৩৯ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ও দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে পাকিস্তান। দলের দুই ওপেনার হাইম খান ও উসমান খান দুজনেই হাফসেঞ্চুরি তুলে নিয়ে জয়ের পথ সহজ করে দেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে একমাত্র সাফল্যটি পান রবিউল অনিক। তিনি ৬৯ রান করা হাইম খানকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন। কিন্তু এরপর আর কোনো উইকেটের দেখা পায়নি টাইগার বোলাররা। ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে না পেরে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান দল এবং ফাইনাল নিশ্চিত করে।
 

বিভি/একেএম/এআই

মন্তব্য করুন: