• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

এশিয়া কাপের শিরোপায় চোখ বাংলাদেশের 

প্রকাশিত: ২৩:১৮, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এশিয়া কাপের শিরোপায় চোখ বাংলাদেশের 

গত বছর রাইজিং স্টার্স এশিয়া কাপে শিরোপার কাছাকাছি গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল বাংলাদেশ দলকে। তবে আক্ষেপ ঘুঁচিয়ে এবারের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হওয়ার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। অধিনায়ক সাইফ হাসানের নেতৃত্বে আজ ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। আসন্ন বিশ্বকাপের আগে তরুণ ক্রিকেটারদের নিজেদের মেলে ধরার সেরা মঞ্চ হিসেবে এই টুর্নামেন্টকে দেখছেন দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

টুর্নামেন্ট শুরুর আগে আশরাফুল বলেন, এই ধরনের টুর্নামেন্ট প্রতিটি খেলোয়াড়ের জন্য অত্যন্ত ভালো একটি প্ল্যাটফর্ম। আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া এবং যারা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলার যোগ্যতা রাখেন, তাদেরই মূলত স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

দলের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও জানান, স্কিল ট্রেনিং এবং দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দল বেশ ভালো প্রস্তুতি নিয়েছে। এখন খেলোয়াড়দের মূল কাজ হলো মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া। এছাড়া দলের সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতা উপভোগ করে তিনি বলেন, তারা কোচিং প্যানেল থেকে খেলোয়াড়দের সব ধরনের সহায়তা করবেন এবং ম্যাচের পরিস্থিতি বুঝে পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করবেন।

আসন্ন এই টুর্নামেন্টে আগামী ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচগুলোতে ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে প্রতি গ্রুপের সেরা দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ নভেম্বর। আর রোমাঞ্চকর ফাইনাল লড়াইয়ের মধ্য দিয়ে আগামী ২৯ নভেম্বর পর্দা নামবে এই আসরের।

বিভি/একেএম/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত