• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

রুদ্ধশ্বাস ম্যাচের শেষ মিনিটে হালান্ডের বাজিমাত, নরওয়ের জয়

প্রকাশিত: ১১:০৯, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রুদ্ধশ্বাস ম্যাচের শেষ মিনিটে হালান্ডের বাজিমাত, নরওয়ের জয়

আগের ম্যাচে পর্তুগালকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া ডেনমার্ক এবার ২০২৬ বিশ্বকাপে চমক দেখানো নরওয়ের বিপক্ষে শুরুতেই দুর্দান্ত নৈপুণ্য দেখায়। ঘরের মাঠে ম্যাচের প্রথম দিকেই নরওয়ের জালে দুই গোল করে বসেন ডেনিশরা। তবে ম্যাচের আসল নাটকীয়তা জমা রাখা হয়েছিল শেষ ১০ মিনিটের জন্য। অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের দুর্দান্ত পারফরম্যান্সে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে 'ভাইকিংস' খ্যাত নরওয়ে।

ম্যাচের শুরুতেই চরম বিপদে পড়ে নরওয়ে। নিজেদের ছন্দ খুঁজে পাওয়ার আগেই মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে তারা। ম্যাচের ১১ মিনিটে রাসমুস হয়লুন্দ প্রথম গোল করার পর, ঠিক তিন মিনিট পর পিয়ের-এমিল হয়বার্গ ব্যবধান বাড়িয়ে ২-০ করেন। ম্যাচের এই ধাক্কা সামলে ৩১ মিনিটে নরওয়ের পক্ষে ব্যবধান কমান হালান্ড। কিন্তু আক্রমণ তৈরির সময় তার হাতে বল লাগায় ভিএআর প্রযুক্তির সহায়তায় গোলটি বাতিল করা হয়। তবে হালিম ছয়ের মাথায় ডেনমার্ক গোলরক্ষকের হাস্যকর ভুলের সুযোগ নেন এই তারকা স্ট্রাইকার। একদম ফাঁকায় বল পেয়ে জোরালো শটে জাল কাঁপিয়ে ব্যবধান ২-১ করেন তিনি।

ম্যাচে সমতা ফেরাতে একের পর এক আক্রমণ চালাতে থাকে নরওয়ে। এমনকি তাদের একটি জোরালো শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশা বাড়ে। তবে ম্যাচের ৮৩ মিনিটে ডেনমার্ক গোলরক্ষকের আরও একটি দুর্বলতায় কাঙ্ক্ষিত সমতা পায় নরওয়ে। নরওয়ের প্রথম শট পোস্টে লেগে ফিরে আসার পর ডি-বক্সে ফাঁকায় থাকা মার্টিন ওডেগার্ড ফিরতি বলে জালের ঠিকানা খুঁজে নেন। ডেনমার্ক গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেও বলটি আর আটকাতে পারেননি।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আসে সেই জয়সূচক মুহূর্ত। ডি-বক্সে ডেনমার্ক ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসনের হাতে বল লাগলে পেনাল্টি পায় নরওয়ে। স্পটকিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন আর্লিং হালান্ড। গোল করার পর জার্সি খুলে উল্লাসে ফেটে পড়েন তিনি। এটি জাতীয় দলের জার্সিতে হালান্ডের ৬১ ম্যাচে ৬৮তম গোল। এই জয়ের ফলে ডেনমার্কের বিপক্ষে প্রথম লেগের মতো একই ব্যবধানে জয় নিশ্চিত করার পাশাপাশি উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করল নরওয়ে।

বর্তমানে উয়েফা নেশন্স লিগের 'এ' লিগের ৪ নম্বর গ্রুপে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নরওয়ে। ১৫ পয়েন্ট নিয়ে পর্তুগাল যথারীতি পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে, এবং ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তিনে রয়েছে ডেনমার্ক।

বিভি/এসকে/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত