• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বাংলাদেশের বিপক্ষে কতো রানের লিড নিতে চায় দক্ষিণ আফ্রিকা?

প্রকাশিত: ১১:১০, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশের বিপক্ষে কতো রানের লিড নিতে চায় দক্ষিণ আফ্রিকা?

জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশ দলের চেয়ে ১৪ রানে পিছিয়ে থেকে ৭ উইকেটে ৩৮৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন প্রোটিয়া ব্যাটার রায়ান রিকেলটন। তিনি জানান, বাংলাদেশকে বড় বিপদে ফেলতে অন্তত ১০০ রানের লিড নিতে চায় স্বাগতিক দল।

সংবাদ সম্মেলনে নতুন ব্যাটারদের পুরোনো বল মোকাবিলা করার চ্যালেঞ্জ এবং দিন শেষের পরিস্থিতি তুলে ধরে রিকেলটন বলেন, নতুন ব্যাটারদের এসে নতুন বলের মুখোমুখি হতে হয়েছে, যা কিছুটা দুর্ভাগ্যের। বল পুরোনো হলে রান তোলা সহজ হতো। এ ছাড়া তেম্বা বাভুমার চোটের বিষয়ে নিশ্চিত না থাকলেও তিনি এই ইনিংসে আবার ব্যাট করবেন বলে আশা প্রকাশ করেন।

লিড নেওয়ার পরিকল্পনা সম্পর্কে রিকেলটন জানান, শুরুতে লিড নিয়ে তা যত দূর সম্ভব বড় করতে চায় দল। প্রয়োজনে আরও দুই সেশন ব্যাট করতেও তাদের কোনো সমস্যা নেই। জোহানেসবার্গের গরম আবহাওয়া এবং চতুর্থ দিনের উইকেটের অসম বাউন্স ও থেমে থেমে আসা বলের সুবিধা নিয়ে বাংলাদেশকে চাপে ফেলতে চান তারা। আদর্শ পরিস্থিতি হিসেবে ১০০ রানের লিডকে দেখছেন এই ব্যাটার।

চতুর্থ দিনের বোলিং পরিকল্পনা নিয়ে রিকেলটন আরও জানান, ওয়ান্ডারার্সের উইকেটে দ্রুত অনেক কিছু ঘটে যায়। ১০০ রানের লিড পেলে বাংলাদেশ দল রান তাড়া করতে গিয়ে শট খেলতে বাধ্য হবে, আর তখনই প্রোটিয়া বোলারদের সামনে সুযোগ তৈরি হবে।

বিভি/এসকে/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত