• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

রাবাদাকে নিয়ে রিকেলটনের বড় জুটি, ব্রেকথ্রুর সন্ধানে বাংলাদেশ

প্রকাশিত: ১৫:২০, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাবাদাকে নিয়ে রিকেলটনের বড় জুটি, ব্রেকথ্রুর সন্ধানে বাংলাদেশ

বোলিংয়ের পর ব্যাটিংয়েও বাংলাদেশকে ভোগাচ্ছেন রাবাদা। ছবি: ক্রিকইনফো

জোহানেসবার্গ টেস্টে আবহাওয়ার নানা প্রতিকূলতা পেরিয়ে চতুর্থ দিনে ব্যাট হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনে বৃষ্টি ও বজ্রপাতের কারণে লম্বা সময় খেলা বন্ধ থাকলেও, চতুর্থ দিনের শুরুতে সেই বিরতিকে পুরোপুরি কাজে লাগিয়ে লিড নিয়েছে স্বাগতিক দল।

আগের দিন ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে খেলা শেষ করা দক্ষিণ আফ্রিকা চতুর্থ দিনের শুরুতে নিজেদের সংগ্রহ ৪০০ পার করে। ক্রিজে নেমে দায়িত্বশীল ব্যাটিং অব্যাহত রাখেন রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদা। প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে চতুর্থ দিনের শুরুতে সংগ্রহ ১০৪ ওভারে ৭ উইকেটে ৪৫০ রান। এর ফলে বাংলাদেশের প্রথম ইনিংসের রান টপকে ৫০ রানের লিড পেয়েছে তারা; যেখানে রিকেলটন ৮১ এবং রাবাদা ৩৮ রানে অপরাজিত আছেন।

এর আগে জোহানেসবার্গে তৃতীয় দিনের শুরুটা বেশ কঠিন ছিল বাংলাদেশের বোলারদের জন্য। প্রথম সেশনে কোনো উইকেটের দেখা না পেলেও সেশনের শেষভাগে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দলীয় অধিনায়ক টেম্বা বাভুমা পেশির চোটের কারণে ৪৯ রান করে মাঠ ছাড়ার পর দ্রুতই তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাসকিন আহমেদের বলে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন উইয়ান মুল্ডার। এরপর মার্কো ইয়ানসেন ৮ রানে এবং হাসান মাহমুদের বলে সাইমন হার্মার ১ রানে আউট হন। এই তিনটি ক্যাচই দারুণ দক্ষতার সাথে লুফে নেন উইকেটরক্ষক লিটন দাস।

তবে তৃতীয় সেশনের ঠিক আগ মুহূর্তে হানা দেয় ভারী বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টি। আবহাওয়া অনুকূলে না থাকায় লাঞ্চের পর আর মাঠে গড়ায়নি কোনো বল। আম্পায়াররা সেদিনের মতো খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। বাংলাদেশ দলের পক্ষে বল হাতে এখন পর্যন্ত সবচেয়ে সফল বোলার হাসান মাহমুদ, যিনি শিকার করেছেন ৪টি উইকেট। এ ছাড়া তাসকিন আহমেদ নিয়েছেন ২টি উইকেট।

বিভি/একেএমএসকে/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত