• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

৩১৭ রান তাড়া করে ভারত ‘এ’কে উড়িয়ে রাইজিং স্টার্সের ফাইনালে শ্রীলংকা ‘এ’

প্রকাশিত: ০৯:২৬, ২৭ নভেম্বর ২০২৬

আপডেট: ০৯:২৬, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৩১৭ রান তাড়া করে ভারত ‘এ’কে উড়িয়ে রাইজিং স্টার্সের ফাইনালে শ্রীলংকা ‘এ’

ভারত ‘এ’ দলকে বিধ্বস্ত করে এশিয়া কাপ রাইজিং স্টার্স ক্রিকেটের ফাইনালে উঠেছে শ্রীলংকা 'এ' দল। কাতারের দোহায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রথম সেমিফাইনালে তিলক বর্মাদের ৩১৭ রান ৪২তম ওভারে দুই উইকেট হারিয়েই টপকে যায় পবন রত্নায়েকের দল। 

দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত 'এ' দলের অধিনায়ক তিলক বর্মা এদিন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। 'বি' গ্রুপে পাকিস্তান 'এ' দলের কাছে ৪৮ রানে হেরে রানার্সআপ হওয়া দলটি নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রানের চ্যালেঞ্জিং স্কোর পায়। ৬৩ বলে ১১ চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৭৮ রান করেন ওপেনার অভিষেক শর্মা। এ ছাড়া অধিনায়ক বর্মা ৬৬ বলে ৫৩ এবং শাহবাজ আহমেদ ৪৮ বলে অপরাজিত ৫৪ রান করেন। আগের ম্যাচে রেকর্ডের পর রেকর্ড গড়া বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে আসে ২৭ বলে ৪০ রান। লংকান বোলিংয়ে পেসার জেনিথ লিয়াঙ্গে এবং দুই অফ স্পিনার রাবিন্দু ফার্নান্ডো ও নিপুন ধনঞ্জয়া দুটি করে উইকেট নেন। 'এ' গ্রুপে বাংলাদেশক ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া লংকানরা রান তাড়ায় ভারতীয় বোলারদের পাত্তাই দেয়নি। দুই ওপেনারই করেছেন সেঞ্চুরি। ১৭৪ রানের উদ্বোধনী জুটিতে সিনেত জয়াবর্ধনা ৭০ বলে ১০ চার ও ছয় ছক্কায় ১০৫ রান যোগ করে আউট হন। লাসিত ক্রুসপুলে ১০৭ বলে ১২ চার ও তিন ছক্কায় ১১৬ করে ফেরার পর নিশান মাদুস্কা ৫৬ বলে ৫৮ এবং অধিনায়ক পবন রত্নায়েকে ১৬ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। নিশ্চিত করে দলটি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত