• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

দেশে ইনসুলিন উৎপাদন বাড়াতে অর্থায়ন সুবিধা দিলো ব্র্যাক ব্যাংক

প্রকাশিত: ১৯:২৭, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দেশে ইনসুলিন উৎপাদন বাড়াতে অর্থায়ন সুবিধা দিলো ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারে জীবনরক্ষাকারী ওষুধ ইনসুলিনের সরবরাহ বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক।এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইনসুলিন উৎপাদন সক্ষমতা বাড়াবে।

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এসকেএফ দীর্ঘদিন ধরে ডেনমার্ক ভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি, নভো নরডিস্ক, যা বিশ্বের অন্যতম শীর্ষ ইনসুলিন প্রস্তুতকারী,-এ রসঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ইনসুলিন উৎপাদন করে আসছে। এই অংশীদারত্বের আওতায় প্রতিষ্ঠানটি ভায়াল ও পেনফিল—উভয় ফরম্যাটে ইনসুলিন উৎপাদন করছে, যা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মানসম্মত ইনসুলিনপ্রাপ্তি নিশ্চিত করতে সহায়তা করছে।

বর্তমানে ব্যবসা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে এসকেএফ তৃতীয় ইনসুলিন ভায়াল উৎপাদন লাইন স্থাপন করছে। এর ফলে প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা দেশ ও বিদেশে ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক হবে। 

প্রতিষ্ঠানটিকে দেওয়া ব্র্যাক ব্যাংকের অর্থায়ন সুবিধা বাংলাদেশের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদন খাতে কৌশলগত বিনিয়োগে ব্যাংকটির ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।

এর ফলে জীবনরক্ষাকারী ওষুধ ইনসুলিনের সরবরাহ বাড়ার পাশাপাশি দেশের উৎপাদন সক্ষমতা আরও শক্তিশালী হবে। এইউদ্যোগস্থানীয় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানিনির্ভরতা কমাতে এবং ওষুধ উৎপাদন ও রপ্তানির কেন্দ্র হিসেবে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতেও ভূমিকা রাখবে।

এই অর্থায়ন বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “বাংলাদেশে ইনসুলিনের উৎপাদন বাড়ানো মানে মানুষের প্রতিদিনের প্রয়োজনীয় ওষুধের ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা তৈরি করা। এসকেএফ-এর উৎপাদনবৃদ্ধিতে অর্থায়ন করার মাধ্যমে আমরা যেমন দেশের স্বাস্থ্য খাতকে আরওসমৃদ্ধ ও স্বাবলম্বী করে তুলছি, ঠিক তেমনি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন শিল্পকে এগিয়ে নিতে সাহায্য করছি।”

ব্র্যাক ব্যাংকের হোলসেল ব্যাংকিং পোর্টফোলিও তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, নির্মাণ, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন উৎপাদন শিল্পে বিস্তৃত। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সরবরাহব্যবস্থা শক্তিশালীকরণ এবং দেশের শিল্পখাতের প্রবৃদ্ধিতে সহায়ক প্রকল্পগুলোতে ব্যাংকটি অর্থায়ন সুবিধা বাড়িয়ে যাচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: