• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে ডিআরইউ’র শোক

প্রকাশিত: ১৬:৩৬, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে ডিআরইউ’র শোক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র (ডিআরইউ) স্থায়ী সদস্য, দৈনিক যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের মিডিয়া কো-অর্ডিনেটর তারিকুল ইসলাম এর মাতা দিলারা বেগম (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দিলারা বেগম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। 

শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তারিকুল ইসলামের মাতার ইন্তেকালে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

এক শোকবার্তায় ডিআরইউ নেতারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে বিকাল ৫টায় নিজ এলাকা বরিশালের উজিরপুর উপজেলার কাংশি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত