• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রোজায় রাতে তাপমাত্রা বৃদ্ধির বার্তা দিলো আবহাওয়া অফিস

প্রকাশিত: ১৫:৪২, ১৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
রোজায় রাতে তাপমাত্রা বৃদ্ধির বার্তা দিলো আবহাওয়া অফিস

চলছে পবত্রি রমজান মাস। রমজানের শুরু থেকে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। এরই মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বাড়তে পারে রাতের তাপমাত্রা।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকু- অঞ্চলসহ কক্সবাজার জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। 

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা,চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। 

বুধবার রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দিন ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এসময় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪ মিনিটে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত