• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

জ্যাকি চ্যানের মৃত্যুর গুজব, নিজেই জানালেন ‘বেঁচে আছি’

প্রকাশিত: ১৪:০৫, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জ্যাকি চ্যানের মৃত্যুর গুজব, নিজেই জানালেন ‘বেঁচে আছি’

হংকংয়ের জনপ্রিয় অভিনেতা ও মার্শাল আর্ট তারকা জ্যাকি চ্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে খবরটি গুজব বলে নিশ্চিত করা হয়েছে। জ্যাকি চ্যানের মৃত্যু নিয়ে কোনো নির্ভরযোগ্য সংবাদ বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবটি দ্রুত ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। পরে বিভিন্ন সংবাদমাধ্যম ও ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান বিষয়টি যাচাই করে জানায়, জ্যাকি চ্যান জীবিত আছেন।

জ্যাকি চ্যানের পরিবার, প্রতিনিধিদল কিংবা তার কোনো আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকেও মৃত্যুর কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে অনলাইনে ছড়িয়ে পড়া দাবিটির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। এটি অবশ্য জ্যাকি চ্যানের মৃত্যুর গুজব ছড়ানোর প্রথম ঘটনা নয়। এর আগেও একাধিকবার একই ধরনের ভুয়া খবর ছড়িয়েছে।

২০১১ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে জ্যাকি চ্যান মারা গেছেন- এমন খবর ছড়িয়ে পড়েছিল। গুজবটি এতটাই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে, তখন তার দলের পক্ষ থেকে অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, তিনি ‘সুস্থ ও জীবিত’ আছেন।

২০২২ সালেও জ্যাকি চ্যানের মৃত্যুর আরেকটি গুজব ছড়িয়ে পড়ে। তখনও ফ্যাক্টচেকাররা বিষয়টি যাচাই করে তার মৃত্যুর দাবির পক্ষে কোনো প্রমাণ পাননি। দীর্ঘ ক্যারিয়ারে জ্যাকি চ্যান এখনও বিনোদন জগতে সক্রিয়। সাম্প্রতিক মাসগুলোতেও তাকে বিভিন্ন জনসম্মুখের অনুষ্ঠানে দেখা গেছে।

চলতি বছরের শুরুতে কান চলচ্চিত্র উৎসবেও অংশ নেন এই অভিনেতা। সেখানে নিজের দীর্ঘ ক্যারিয়ার নিয়ে কথা বলেন তিনি। চলচ্চিত্রে তার অবদানের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে দর্শকদের দাঁড়িয়ে অভিনন্দনও পান তিনি।

কয়েক দশকের ক্যারিয়ারে পর্দায় জ্যাকি চ্যানের উপস্থিতি দর্শকদের কাছে পরিচিত। এখনও তিনি বিনোদন অঙ্গনে কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সর্বশেষ মৃত্যুর খবরটিকেও আগের ঘটনাগুলোর মতোই একটি ভুয়া গুজব হিসেবে দেখা হচ্ছে। জ্যাকি চ্যানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত