বিনামূল্যে বীজ ও সার পেলেন সাতক্ষীরার সাড়ে চার হাজারের বেশি কৃষক
২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে সাতক্ষীরা সদর উপজেলার ৪ হাজার ৬৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে একার্যক্রমের উদ্বোধন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উক্ত বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার এ.এস.এম মাহফুজ আলমসহ সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে সরিষা, মুগ ও খেসারির বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মধ্যে সরিষা চাষে ১ বিঘা জমির জন্য জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং মুগ চাষের জন্য জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
সরিষা চাষের জন্য ৪৬০০ জন কৃষকের মাছে এবং মুগ চাষের জন্য ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসময় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে রবি মৌসুমে ফসলের আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিভি/এজে/এজেড













মন্তব্য করুন: