• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বৃষ্টিতে ডুমুরিয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি, পানির নিচে ফসল

খুলনা ব্যুরো

প্রকাশিত: ১৬:০৭, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:১৫, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বৃষ্টিতে ডুমুরিয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি, পানির নিচে ফসল

পানির নিচে তলিয়ে আছে সোনালী পাকা ধান। ছবি: বাংলাভিশন

টানা তিন-চার দিনের বৃষ্টিতে খুলনার ডুমুরিয়া উপজেলায় আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির পানিতে বিভিন্ন এলাকার মাঠে কাটা ধান ও পাকা ফসল তলিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা।

উপজেলার আটলিয়া ইউনিয়নের রুস্তমপুর, নরনিয়া, বরাতিয়া ও চুকনগর এলাকার বিভিন্ন মাঠে আমন ধান পানির নিচে রয়েছে। কোথাও কাটা ধান বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, আবার কোথাও পাকা ধান পানিতে তলিয়ে রয়েছে।

রুস্তমপুর গ্রামের কৃষক সিরাজ মোড়ল জানান, গত তিন-চার দিনের টানা বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে নষ্ট হয়ে গেছে। এসব ধান থেকে আর কাঙ্ক্ষিত পরিমাণ দানা পাওয়া যাবে না বলে আশঙ্কা করছেন তিনি।

এতে চলতি মৌসুমে আমন ধানের ফলন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হওয়ায় তাদের আর্থিক লোকসানের আশঙ্কাও বাড়ছে।

বিভি/এপি/এজেড

মন্তব্য করুন: