• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

পাংশার নিউ মুসলিম জুয়েলার্স থেকে চুরি যাওয়া স্বর্ণ-রৌপ্যসহ ১ জন গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১২, ১ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:১৫, ১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
পাংশার নিউ মুসলিম জুয়েলার্স থেকে চুরি যাওয়া স্বর্ণ-রৌপ্যসহ ১ জন গ্রেফতার

রাজবাড়ী জেলার পাংশার  দত্ত মার্কেটের ২য় তলায় অবস্থিত 'নিউ মুসলিম জুয়েলার্স' এর মালিক শহিদুল ইসলাম, পিতা- মৃত আবুল হোসেন ২(দুই) জন আসামীর বিরুদ্ধে পাংশা মডেল থানায় এই মর্মে এজাহার দায়ের করেন যে, তার স্বর্ণের দোকান হতে গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর অনুমান আড়াইটা  হতে ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল অনুমান ৯ টার মধ্যবর্তী যেকোনো সময়ে বিশেষ কায়দায় ২০ টি স্বর্ণের আংটি, ১৬ জোড়া স্বর্ণের কানের দুল, ২০ জোড়া স্বর্ণের কানের পাশা দুল, ৪টি স্বর্ণের গলার হার, ১০ টি স্বর্নের চেইনসহ সর্বমোট ২৫ ভরি স্বর্ণ, যার সর্বমোট মূল্য- ৫৫ লক্ষ  টাকা এবং ২০০ ভরি রুপার গহনা, যার সর্বমোট মূল্য আনুমানিক  ৮ লক্ষ টাকা ও নগদ প্রায় ২ (দুই লক্ষ) টাকাসহ সর্বমোট ৬৫ (পয়ষঁট্টি) লক্ষ টাকার মালামাল ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। 

এরই প্রেক্ষিতে পাংশা মডেল থানার মামলা নং-১৯ তারিখ-৩০/১১/২০২৬ ধারা-৩২৮/৩৮১, পেনাল কোড ১৮৬০ রুজু হয়।

মামলা রুজু হওয়ার পরপরই পাংশা থানা পুলিশ তদন্তে নামে এবং মামলা তদন্তকালে জানতে পারে যে, ১নং আসামী খন্দকার জায়ফুল ইসলাম লিটন বাদীর দোকানে কর্মচারী হিসেবে কাজ করার সুবাদে কৌশলে এই চুরির পরিকল্পনা করে। গত ২৮/০৯/২০২৬ তারিখ পাওনা টাকা উঠিয়ে দেওয়ার কথা বলে ১নং ও ২নং আসামী বাদীকে জলিলপাড়া গ্রামে ১নং আসামীর বোনের বাড়িতে নিয়ে যায়। সেখানে বাড়ি ফাঁকা থাকার সুযোগে আসামীরা বাদীকে রসমালাইয়ের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে ফেলে। এরপর বাদীর পকেট থেকে দোকানের চাবি নিয়ে ১নং আসামী দোকানে ফিরে আসে এবং দোকানে থাকা অপর কর্মচারী দীপকে কৌশলে খাবার খেতে পাঠিয়ে দিয়ে আলমারি খুলে সমস্ত স্বর্ণ, রূপা ও নগদ টাকা চুরি করে। পরবর্তীতে চাবিটি পুনরায় বাদীর পকেটে রেখে তাকে দত্ত মার্কেট মোড়ে ফেলে রেখে আসামীরা পালিয়ে যায়। ঘটনাটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করে। তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান শনাক্ত করে পাংশা থানার একটি চৌকস আভিযানিক দল বৃহষ্পতিবার  ( ১ অক্টোবর) ভোর ৫ টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশাধীন কোনাবাড়ী মধ্যপাড়া এলাকা হতে ১নং আসামী খন্দকার জায়ফুল ইসলাম লিটনকে গ্রেফতার করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ও উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেখানো মতে স্বর্ণালঙ্কার: ছোট-বড় ৩০টি আংটি, ১১টি চেইন, ১টি সীতাহার, ৩টি পল, ১টি চান, ২৬ জোড়া ছোট-বড় কানের দুল এবং ১টি ব্রেসলেট (সর্বমোট ১৫ ভরি ০১.৫৮ আনা, মূল্য আনুমানিক  ৩৩,২১,০০০/- টাকা এবং রৌপ্যালঙ্কার: ৫৮ জোড়া নুপুর, ৩৭টি চেইন, ৬টি বাজু, ৪টি ব্রেসলেট, ১৬ জোড়া হাতের চুরি, ৩২টি ছোট-বড় তাবিছ, ১৯ জোড়া কানের দুল এবং ১৩টি চান (সর্বমোট ২২০ ভরি, মূল্য অনুমান ৮,৮০,০০০/- টাকা) উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ২নং আসামীসহ অন্যান্য যোগসাজশকারীদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে। 

রাজবাড়ী জেলা পুলিশ কর্তৃক এরকম চাঞ্চল্যকর অভিযান অব্যাহত থাকবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত