বাগেরহাটে ঘর থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নিজ বসত ঘর থেকে শেখ মুজিবুর রহমান (৮০) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০২ অক্টোবর) সকালে ফকিরহাট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা-দেয়াপাড়া এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে নিহত মুজিবুর রহমানকে স্থানীয় একটি দোকানে চা পান করতে দেখা যায়। এরপর থেকে তাকে আর বাইরে দেখা যায়নি। শুক্রবার (২ অক্টোবর) সকালে তার বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, কয়েক দিন ধরে ঘরের ভেতরে পড়ে থাকার কারণে মরদেহটি ফুলে যায়। তবে তার বড় মেয়ে অভিযোগ, তার বাবাকে হত্যা করা হয়েছে।
মৃত শেখ মুজিবুর রহমান উপজেলার ফকিরহাট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা-দেয়াপাড়া এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, শেখ মুজিবুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
বিভি/এসজি













মন্তব্য করুন: