• NEWS PORTAL

  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বর্জ্যের বিনিময়ে নিত্যপণ্য সামগ্রী, মনোহরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ

সুজন মজুমদার, কুমিল্লা

প্রকাশিত: ১৪:১৬, ৩ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:১৬, ৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বর্জ্যের বিনিময়ে নিত্যপণ্য সামগ্রী, মনোহরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ

ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে কুমিল্লার মনোহরগঞ্জে বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা জেলা মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও বাজারে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।  

‘পরিষ্কার পরিবেশ, সুস্থ সমাজ গড়তে বর্জ্য হোক সম্পদ’ স্লোগানে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও বাজারে এ কর্মসূচির আয়োজন করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহ আলম মিয়া।

এ সময় বাজারের অলিগলি, সড়ক ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করেন পরিচ্ছন্নতাকর্মীরা। পরে এসব বর্জ্য নির্দিষ্ট স্থানে নিয়ে ধ্বংস করা হয়। ব্যতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।

কর্মসূচিতে ৫ থেকে ২০ কেজি পর্যন্ত বর্জ্যের বিনিময়ে পরিমাণভেদে আটা, লবণ, পেঁয়াজ, আলু, তেল ও ডাল দেওয়া হয়।

আয়োজক মো. শাহ আলম মিয়া বলেন, ডেঙ্গুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি যেখানে-সেখানে বর্জ্য না ফেলার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাইশগাঁও ইউনিয়ন বিএনপির নেতা মোক্তার হোসেন বাচ্চু, হুমায়ুন কবির বাবলু, আমিনুল ইসলাম, মোহাম্মদ বাবুল, শরীফ, মোস্তাক ও কিরণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত