• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মায়ের ইচ্ছা পূরণ করতে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৪, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মায়ের ইচ্ছা পূরণ করতে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব

মায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে গাইবান্ধার সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন এক যুবক। এমন ব্যতিক্রমী বরযাত্রা দেখতে পুরো এলাকায় উৎসুক জনতার ভিড় জমে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রাম থেকে হিংগারপাড়া গ্রামে কনের বাড়িতে যান বর সাকিব মিয়া (২৫)। তিনি তিলকপাড়া গ্রামের ছায়েদ আলীর ছেলে। কনে একই ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের খোকন মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার।

স্থানীয়রা জানান, বরযাত্রায় সাধারণত গাড়ি, মাইক্রোবাস বা ঘোড়ার গাড়ি দেখা যায়। কিন্তু সাকিব হাতি ভাড়া করে কনের বাড়িতে রওনা হন। তিলকপাড়া থেকে হিংগারপাড়া পর্যন্ত সড়কের দুই পাশে শত শত মানুষ দাঁড়িয়ে এই দৃশ্য দেখেন। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ও ছবি ধারণ করেন।

এ বিষয়ে বর সাকিব মিয়া বলেন, মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছেন। তার শখ ছিল আমি হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাব। মায়ের সেই শখ পূরণ করতেই এই আয়োজন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত