• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে মাদক নির্মূল যুব সমাজ কমিটির অভিষেক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৬, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে মাদক নির্মূল যুব সমাজ কমিটির অভিষেক

‘মাদক নয়, জীবন চাই, স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই’ স্লোগানে খাগড়াছড়িতে মাদক নির্মূল যুব সমাজ কমিটির অভিষেক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সদর উপজেলার উত্তর গঞ্জপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাদক নির্মূল কমিটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদক নির্মূল যুব সমাজ কমিটির সভাপতি ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন।

অনুষ্ঠান শেষে ডা. জাহাঙ্গীর আলমকে সভাপতি, মো. মিঠুন খাঁন শুভকে সাধারণ সম্পাদক ও মো. জহির আলমকে সাংগঠনিক সম্পাদক করে আগামী পাঁচ বছরের জন্য ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এদিকে, এলাকায় মাদক নির্মূলে ভূমিকা রাখায় কমিটির সাধারণ সম্পাদক মো. মিঠুন খাঁন শুভকে বীরত্ব ও সাহসিকতার স্মারক প্রদান করা হয়।

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসেম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাসেম রাসেল, কমিটির উপদেষ্টা রিয়াজ হোসেনসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত