জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর উপকূলীয় জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গত মধ্যরাতে ছোট ট্রলার নিয়ে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে যাওয়া বেশিরভাগ জেলে ফিরেছেন অনেক কম সংখ্যক ইলিশ নিয়ে। এতে হতাশা প্রকাশ করেছেন তারা।
তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গত এক সপ্তাহ আগে গভীর সাগরে যাওয়া কিছু সংখ্যক জেলেরা ফিরেছেন কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে। শুধু ইলিশ নয় সামুদ্রিক অন্যান্য মাছের প্রাচুর্যতাও লক্ষ করা গেছে।
তাই শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে জেলার বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুর ও আলীপুর। তবে দাম কমেনি ইলিশের। নিলামের মাধ্যমে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২শ' থেকে ২৫শ' টাকা কেজি দরে, ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ১৫শ' থেকে ১৭শ' টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ ৮শ' থেকে ১ হাজার টাকা এবং জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৫শ' থেকে ৭শ' টাকা কেজি দরে। গভীর সাগর থেকে মাছধরা সকল ট্রলার তীরে ফিরলে দাম কমতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ইলিশের বাঁধাহীন প্রজননের জন্য ০৮ অক্টোবর থেকে ২৯ পর্যন্ত সাগর ও নদীতে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো সরকার
বিভি/এআই













মন্তব্য করুন: