চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের পটিয়ায় ট্রেনে কাটা পড়ে মধ্যবয়স্ক এক ভারসাম্যহীন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে পটিয়ার বাহুলী রেলক্রসিং এলাকার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে এক হাত ও এক পা বিচ্ছিন্ন অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে পান স্থানীয় লোকজন। বিষয়টি দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়।
তবে ঠিক কোন ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি।
এই রুটে প্রতিদিন ভোর ৪টায় চট্টগ্রাম থেকে মহানগর এক্সপ্রেস, সকাল ৬টায় কক্সবাজার এক্সপ্রেস এবং সকাল ৭টায় সৈকত এক্সপ্রেস পটিয়া স্টেশন হয়ে চলাচল করে। এসব ট্রেনের যেকোনো একটির নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে।
স্থানীয়রা জানান, ওই নারী কক্সবাজারের উখিয়ার কুতুপালং থেকে এসে এলাকায় বসবাস করতেন। গত তিনদিন ধরে আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। বৃহস্পতিবার বিকালেও তাকে বাহুলী রেলগেট এলাকায় বসে থাকতে দেখা গেছে।
বিভি/এআই













মন্তব্য করুন: