• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

ডোবার পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৯, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডোবার পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

রাজবাড়ীর বহরপুরে বসতবাড়ির পেছনের ডোবার পানিতে ডুবে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর বাবা মধু বিশ্বাস। তিনি বহরপুর বাজারের পরিচিত চটপটি ও বাদাম বিক্রেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বহরপুর বাজার বাসস্ট্যান্ডসংলগ্ন বহরপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে মধু বিশ্বাসের বাড়ি। রবিবার সকালে বসতবাড়ির পেছনে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত শিশুটি পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: