গোপালগঞ্জে প্রায় দুই ঘণ্টা পুলিশ-আন্দোলনকারী মুখোমুখি
নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট পালনের অংশ হিসেবে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। প্রায় দুই ঘন্টা পুলিশ ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থান করে।
মঙ্গলবার দুপুরে ১২ টা ৩০ মিনিট থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সাবেক জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহনাজ খানের নেতৃত্বে দুপুর ২ টা ৩০ মিনিট প্রযন্ত শহরের প্রান কেন্দ্র লঞ্চঘাট ব্রীজের পৃর্ব পাড়ে পুলিশ ও পশ্চিম পারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মিরা অবস্থান নেয়। বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং টায়ারে আগুন জেলে ওই সড়ক অবরোধ করে রাখে।
এ ছাড়াও সদর উপজেলার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি এলাকায় কাঠের গুড়ি ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল, ঢাকা-খুলনা মহাসড়কে তুথবাটি এলাকায় ঝন্টুর নেতৃত্বে মিছিল করে।
এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আমিনুল ইসলাম।
এর আগে সকালে টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ীতে আগুন ও লগি-বইঠা নিয়ে যুবদলের অফিস ভাংচুর এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়।
বিভি/এইচবি/এজেড













মন্তব্য করুন: