• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পাংশায় অভিযান চালিয়ে মাদক ও বালু উত্তোলনকারী ৭ জনকে অর্থ ও কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৬, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ০৯:৫৭, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পাংশায় অভিযান চালিয়ে মাদক ও বালু উত্তোলনকারী ৭ জনকে অর্থ ও কারাদণ্ড

রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই রাতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আরও চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পাংশা থানাধীন ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আয়ুব আলী (৫২), ওবাইদুল শেখ (২৫) ও মো. মনিরুল ইসলামকে (৪৫) আটক করা হয়।

পরে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আয়ুব আলী ও ওবাইদুল শেখকে তিন মাস করে কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে মনিরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আয়ুব আলী পাংশা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। ওবাইদুল শেখ ফুলতলা গ্রামের দুলাল শেখের ছেলে এবং মনিরুল ইসলাম পাংশার মাগুরাডাঙ্গী গ্রামের মো. শুকুর আলীর ছেলে।

অন্যদিকে, একই রাতে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় তামজিদ (৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি লক্ষ্মীপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে এবং স্থানীয় ইউপি মেম্বার।

এ ছাড়া মো. আলামিন মোল্লা, মো. আসাদুজ্জামান (৪৩) ও মো. সুমন মোল্লাকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আলামিন মোল্লা কালুখালী উপজেলার ছোট কলকলিয়া গ্রামের মো. জোনাব আলীর ছেলে।

আসাদুজ্জামান কালুখালী উপজেলার পুরান শিকজান গ্রামের মো. আকবর আলী মণ্ডলের ছেলে। এবং সুমন মোল্লা পাংশা উপজেলার পূর্ব বাগদুলী গ্রামের মো. মান্নান মোল্লার ছেলে।

পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি), সাদ আহম্মেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা প্রদান শেষে কারাগারে পাঠান।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: