• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মাত্র ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৭, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:০৭, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মাত্র ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

অভাব-অনটন ও স্বামীর অবহেলার অভিযোগে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া ১৫ মাস বয়সী শিশুপুত্রকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লার বাসভবনে উভয়পক্ষকে হাজির করা হয়। এর আগে বুধবার (১১নভেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে শিশু পুত্র বিক্রির ঘটনা ঘটে।

মা অনিকা আক্তার মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে বসে হাসান চৌধুরীর নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে আল আমিন নামের এক পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স এক বছর তিন মাস।

বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী তার ও সন্তানের যথাযথ খোঁজ-খবর রাখতেন না। ফলে সংসারে আর্থিক সংকট ও অভাব-অনটন দেখা দেয়। একপর্যায়ে চরম অসহায়ত্বের কারণে তিনি নিজের শিশুসন্তানকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেন বলে জানান অনিকা। শিশুটিকে বাগেরহাটের মোংলা উপজেলার ন্যবো শহিদুলের স্ত্রী নুরজাহান বেগম ক্রয় করেছিলেন।

এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেরা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লা শিশুটিকে উদ্ধার করে। আইনগতভাবে এভাবে বিক্রি করার কোনও সুযোগ নাই। আপাতত আর্থিক সহযোগিতা করে শিশুকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তীতে আইনগতভাবে শিশুটিকে যারা নিতে চায় তাদের আবেদন যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: