• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ

প্রকাশিত: ১৮:৩০, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ

গাজীপুরের পুবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে গাজীপুরের পুবাইল এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র বলছে, চলন্ত অবস্থায় এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চট্টগ্রাম ও ঢাকার মধ্যে চলাচলকারী ট্রেনগুলো আটকে পড়ার পরিস্থিতি তৈরি হয়।

তবে কখন নাগাদ রেল যোগাযোগ স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিভি/টিটি

মন্তব্য করুন: