• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৯, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৫০, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গোপালগঞ্জে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ডে সিরিয়াল ১০ গাড়ির মধ্যে সংঘর্ষে  প্রায় শতাধিক যাত্রী আহত ও ১ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্থ যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-০১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিমের গাড়ি বহরের দুইটি গাড়ি রয়েছে। এমপির গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন। তবে এ সময়ে রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হন। পরে তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসা জন্যর ঢাকায় নেওয়া পথে তিনি মারা যায়। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ওই মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাস ডলফিন পরিবহনের  মুখোমুখি সংঘর্ষ হয়। পরবতীকালে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের একটির সাথে আরেকটির সংঘর্ষ হয়।

এতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ৪টি যাত্রীবাহী বাস, ২টি প্রাইভেট কার, ২টি ট্রাক ও ২টি ইঞ্জিন চালিত ইজিবাইক। এ ঘটনার পর মহাসড়কটি প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারাত্মক আহত ২০/২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে বাকী আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। রাস্তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: