নিষিদ্ধ ঘোষিত আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্রবার বিকেলে শহরের বাইপাস জামতলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থনে এসে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল থেকে এসময়- ধরি-ধরি-ধরি-না, ধরলে কিন্তু ছাড়িনা। হৈ-হৈ- রৈ-রৈ, আওয়ামী লীগ গেলি কৈ? রাজপথে নামিস না, পিঠের চামড়া, থাকবে না। আপা-আপা করিস না, তোদের আপা আসবেনা। শেখের বেটি আইবোনা, আপা-আপা করিস না, এ ধরনের নানা শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে বিএনপি নেতা-কর্মীরা।
আগরদাড়ি ইউনিয়ন বিএনপি'র সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপি'র সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি, জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড নুরুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, আগরদারি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান প্রমুখ। এসময় স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, আগরদাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান বাবলু।
বিভি/এএস/এজেড













মন্তব্য করুন: