• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

দুই বছর আগে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, ফেরার পথে আটক ৬ ভারতীয়

প্রকাশিত: ০০:১৭, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দুই বছর আগে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, ফেরার পথে আটক ৬ ভারতীয়

দুই বছর আগে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, ফেরার পথে আটক ৬ ভারতীয়

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ফেরার চেষ্টাকালে তিন শিশুসহ ৬ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পানিহাতা মিশনের পূর্ব পাশে ফেকামারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। পরে ওই দিন রাতে আটক ব্যক্তিদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন-আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), তাদের সন্তান আকিব, নুরজাহান খাতুন, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)। তাদের মধ্যে তিনজন শিশু। সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন তারা। এরপর শুক্রবার বাংলাদেশ থেকে ভারতে ফেরার চেষ্টা করলে বিজিবির অভিযানে আটক হন।

বিভি/টিটি

মন্তব্য করুন: