• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

শিবগঞ্জে মোটরসাইকেল-পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৪, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:৩৪, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শিবগঞ্জে মোটরসাইকেল-পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল ও পাওয়ার টিলারচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে শিহাব (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট পল্লী বিদ্যুতের গেটের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব কানসাট বিশ্বনাথপুর গ্রামের গুলজার আলীর ছেলে। আহত দুজন হলেন আব্বাস বাজার এলাকার মকুল আলীর ছেলে পিয়াস (২৭) এবং খাসপাড়া মানু মোড় এলাকার আব্দুল মান্নানের ছেলে নাঈম আলী।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রাজশাহী নেওয়ার পথে শিহাবের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পাওয়ার  ট্রলির চালক পালিয়ে যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, রাত ৯টার দিকে কানসাট পল্লী বিদ্যুতের সামনে মোটরসাইকেল ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পাওয়ার টিলার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত