• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

মাহমুদুর রহমানের বিরুদ্ধে গাইবান্ধায় গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত: ২৩:৩৪, ২৬ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
মাহমুদুর রহমানের বিরুদ্ধে গাইবান্ধায় গ্রেফতারি পরোয়ানা জারি

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন গাইবান্ধার একটি আদালত। সোমবার (২৬ সেপ্টেম্বর) এই আদেশ দেন গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মেহেদী হাসান।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 

অ্যাডভোকেট নিরঞ্জন কুমার ঘোষ জানান, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় ২০১৭ সালে ১১ ডিসেম্বর গাইবান্ধার আমলি আদালতে মাহমুদুর রহমানকে আসামি করে মামলাটি করেন। দীর্ঘদিন ধরে আদালতে হাজিরা না দেয়ায় আদালত চার্জ গঠন করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: