সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার
সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২ আগস্ট) ভোররাতে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাতক্ষীরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ আহম্মেদ ওরফে আপন (২২), ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসাপাড়া এলাকার মো. শাহিন আলম (২৭) এবং ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক সুলতানপুর এলাকার মো. শামিম হোসেন (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক নিয়মিত মামলা রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পদধারী নেতা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পলাতক ছিলেন।
তিনি আরও জানান, গ্রেফতারের পর তাদের বিধি মোতাবেক যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: