• NEWS PORTAL

  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাই ও আ.লীগ নেতা জ্যোতি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৮, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাই ও আ.লীগ নেতা জ্যোতি গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়ায় হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন খান জ্যোতি (৬৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার হরগজ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই। 

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আনোয়ার হোসেন খান জ্যোতিকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

জ্যোতি হরগজ ইউনিয়নের বালুর চর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত