• NEWS PORTAL

  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা কাটা গাড়ি ও ৫টি ট্রাক জব্দ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৩:২৩, ৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:১৩, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা কাটা গাড়ি ও ৫টি ট্রাক জব্দ

চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ নামে মিথ্যা ঘোষণায় আনা কাটা বিএমডব্লিউ BMW রেসিং কার ও ৫টি হাফ-কাট ট্রাক আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (৭ অক্টোবর) এক চালানের কায়িক পরীক্ষায় ‘ইউজড কার পার্টস’ ঘোষণায় জালিয়াতি করে আনা সিকেডি অবস্থায় একটি বিএমডব্লিউ স্পোর্টস কার, বিএমডব্লিউ ৭৪০আই মডেলের একটি গাড়ির সামনের অংশ এবং ৫টি হাফ-কাট ইসুজু ট্রাক পাওয়া যায়। এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশও পাওয়া গেছে।

সংযুক্ত আরব আমিরাত থেকে ‘মেসার্স আয়াজ অটো ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠান চালানটি আমদানি করে। সিএন্ডএফ এজেন্ট চট্টগ্রামের আমিন সিএন্ডএফ প্রাইভেট লি.। রপ্তানিকারক আরব আমিরাতের আরব জাপান ইউজড কার  এন্ড স্পেয়ার পার্টস কোম্পানি। 

কাস্টমস গোয়েন্দা কতৃপক্ষ জানায়, শুল্ক ফাঁকি দিতে ও দেশে এনে পুনঃসংযোজনের উদ্দেশ্যে কাটা গাড়ি আনা হয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে বিএমডব্লিউ গাড়িটির পেছনের অংশ অন্য কোনো চালানে আনা হচ্ছে কি না, তা অনুসন্ধানে নজরদারি বাড়ানো হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত