টেকনাফের ডাবল মার্ডার মামলার দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
কক্সবাজারের টেকনাফে ডাবল মার্ডার মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে এসআরবি-৭।
এসআরবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি মিজানুর রহমান ও আব্দুল মোনাফকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ৪ নভেম্বর কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে মো. মোক্তার কামাল এবং মো. আকবর নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর নিহতদের পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানায় ১১ জনের নাম উল্লেখসহ আরও ০৮/১০ জন অজ্ঞাতনামাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পর থেকেই এজাহারনামীয় প্রধান আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: