‘জয়বাংলা’ লেখা তিনটি ককটেল উদ্ধার, মেহেরপুরের গ্রামজুড়ে আতঙ্ক
সারারাত ককটেল আতঙ্কের পর এবার মেহেরপুর থানার উপকণ্ঠ সদর উপজেলার গোভীপুর গ্রাম থেকে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে গ্রামের পৃথক তিনটি স্থান থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বস্তুগুলোর গায়ে লাল টেপ পেঁচানো ছিল। পাশাপাশি সাদা কাগজে ‘জয় বাংলা’ লেখা ছিল। সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে বস্তুগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের মুজাহারের ছেলে খোকনের বাড়ির সামনে একটি, আবুল কাশেমের ছেলে রুহুল আমিনের বাড়ির সামনে একটি এবং আইব নবীর রহমানের বাড়ির সামনে থেকে আরেকটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
এদিকে রাতভর ককটেল আতঙ্কের পর সকালে একসঙ্গে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি ইকবাল হোসেন জানান- তবে উদ্ধার হওয়া বোমাসাদৃশ্য বস্তুগুলো প্রকৃতপক্ষে বোমা বা বিস্ফোরক কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে পরে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।
বিভি/টিআর/এজেড













মন্তব্য করুন: