• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নাশকতার অভিযোগে রাজধানী থেকে যুব মহিলালীগ নেত্রী আটক

প্রকাশিত: ১৬:৪৯, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৫১, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নাশকতার অভিযোগে রাজধানী থেকে যুব মহিলালীগ নেত্রী আটক

নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে হোসনে আর নুরী নামে এক নারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আজ তাকে নাশকতা করার সময় হাতেনাতে আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

আটক হোসনে আর নুরী যশোর জেলার চাচড়া এলাকার আবদুর রশিদ ও নাজমুন নাহারের মেয়ে।

অভিযোগ রয়েছে, তিনি যুব মহিলা লীগের একজন নেত্রী এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। এছাড়াও যুব মহিলা লীগের সাবেক সভাপতি শমী কায়সারের সঙ্গে সম্পৃক্ত হয়ে ই-ক্যাবের অর্থ আত্মসাতের অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে।

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এই নারীকে ঘিরে বিভিন্ন অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিভি/বিপি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত