• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

৬০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০৯:০৬, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৬০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. পলাশ মুন্সি (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ নভেম্বর) বালিয়াকান্দি থানাধীন গোবিন্দপুর এলাকায় তার নিজ বসতঘরে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

আটক পলাশ মুন্সি গোবিন্দপুর গ্রামের মো. জালাল আহম্মেদ মুন্সির ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রাজবাড়ীর উপপরিদর্শক (এসআই) মো. আকবর হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে বসতঘরের ভেতর থেকে পলাশ মুন্সিকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আকবর হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক পলাশ মুন্সি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বিভি/রাজবাড়ী/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত