• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

প্রকাশিত: ১১:২০, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৫৯, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আওয়ামী লীগের সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

আওয়ামী শাসনামলে নরসিংদী-১ আসনের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোঃ নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি সদস্যদের একটি দল। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফার নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর রোডের ৩৯৩ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরা এসআরবি সদর দপ্তরে নিয়ে যান।

জানা যায়, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম হিরু নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

বিভি/এসএএম/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত