• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, আটক ১

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৯, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, আটক ১

গাইবান্ধার সুন্দরগঞ্জে আঁখি বেগম (৩৫) ও তার ৫ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আঁখি বেগম ওই গ্রামের রেলওয়ে কর্মচারী আব্দুর রাজ্জাক মিয়ার প্রথম স্ত্রী। ৫ বছর বয়সী আদিল তার তৃতীয় সন্তান।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে মা ও ছেলেকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী ও নিহত আঁখির সতীন শাহিনা বেগম (৩২)-কে আটক করেছে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক শাহিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিভি/গাইবান্ধা/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত