• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, ক্যাম্পে হামলা: ইয়াসিন বাহিনীর ৬ জন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৬:২২, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:২২, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, ক্যাম্পে হামলা: ইয়াসিন বাহিনীর ৬ জন গ্রেফতার

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর ৬ জন গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা-ভাঙচুরসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইয়াসিন বাহিনীর ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামি ও হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতাররা হলেন:  মোঃ ইয়াসিন, আব্দুর শুক্কুর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন,  মোঃ সাকিবুল হাসান এবং মো. আনোয়ার হোসেন।

জেলা পুলিশের এসপি মাসুদ আলম জানান, ইয়াসিনের নির্দেশনায় পরিচালিত এই নেটওয়ার্ক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমকে নিজেদের স্বার্থে ব্যবহার করে ফেসবুক পেজ, ভুয়া আইডি ও ইউটিউব প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও সরকারি সিদ্ধান্ত সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করতো। এসব অপপ্রচার ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনবিরোধী মনোভাব তৈরি এবং সরকারি আইনানুগ কার্যক্রমের বিরুদ্ধে জনসাধারণকে উসকে দেওয়ার চেষ্টা করা হতো বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

অভিযানে তাদের কাছ থেকে ৮টি অ্যান্ড্রয়েড ও ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার। 

বিভি/এসপি/এজেড

মন্তব্য করুন: