• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা গ্রেফতার

প্রকাশিত: ১৬:৪১, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৪১, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা গ্রেফতার

গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুধবার (১৮ নভেম্বর) মিরপুর মডেল থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী সাজেদ হোসেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাব্বির আহমেদ (৩২), ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন বাবন (৩৫), লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম (৪৪) এবং ঢাকা মহানগরের ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

বিভি/ওএফ/এজেড

মন্তব্য করুন: